ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাছুর বিতরণ

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাছুর বিতরণ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ষাঁড় বাছুর বিতরণ

নেত্রকোনা: কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় বাঁছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।

কলমাকান্দা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাচাইকৃত ৩৮ জনের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ষাঁড় বাঁছুর,খাবার ও ওষুধ বিতরণ করা হয়।

আজ ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. সারোয়ার জাহান, আদিবাসী নেতা বথুয়েল কুবি, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক পাঠান প্রমূখ।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি ষাঁড় বাছুরের সাথে খাবার ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:০৪   ৩৬৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ