ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে-চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ

চরফ্যাসনের বেতুয়া ঘাট থেকে-চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


ভোলার বেতুয়া ঘাট থেকে-চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ

ভোলা: আগামী ২০ মার্চ থেকে ভোলার চরফ্যাসনের বেতুয়া লঞ্চ ঘাট থেকে -চট্টগ্রাম রুটে আবারো চালু হচ্ছে যাত্রীবাহী জাহাজ। এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজ চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ঘাট ও টার্মিনাল পরিদর্শনে আসেন এমভি বারো আউলিয়া লঞ্চের ক্যাপ্টেন মোঃ ফরিদ হোসেন, মাস্টার মজিবুর রহমান ও সার্ভে টিম। তারা সকালে বেতুয়া ঘাট, লালমোহন মঙ্গলসিকদার ও তজুমদ্দিন ঘাট পরিদর্শন করেন।
এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলি এক্সপ্রেস নামে দুটি বিলাশ বহুল শীতাতপ নিয়ন্ত্রিত ক্রজ জাহাজ বেতুয়া থেকে সকাল ৮টায় ছেড়ে লালমোহন মঙ্গলসিকদার ঘাট করবে ৮.৩০ টায়। তজুমদ্দিন সকাল ৯টায়। বিকেল ৫টা (সম্ভাব্য সময়) চট্টগ্রাম সদর ঘাটে যাবে। চট্টগ্রাম থেকে আবার সকাল ৮টায় ছাড়বে।

২০ মার্চ চট্টগ্রাম থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে। ২১ মার্চ বেতুয়া থেকে ছেড়ে যাবে। প্রতিদিন একটি আসবে, একটি যাবে, লালমোহন-তজুমদ্দিন-মনপুরা (ঢালচর), এবং হাতিয়া ঘাট করবে। জাহাজ কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় যাত্রীবাহী এ জাহাজ সার্ভিস নিরাপদ এবং আরামদায়ক হবে যাত্রীদের জন্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৯   ৪১৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ