ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আ’ লীগের চারবারের এমপি সতীশ চন্দ্র রায় মারা গেছেন ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ‘প্রাতিষ্ঠানিক ঘাটতি’র কথা বললেন সিইসি প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি সিংগাইরে ভ্রাম্যমান আদালতে একজনকে ৩ মাসের কারাদণ্ড সিংগাইরে গলায় ফাঁস নিয়ে স্কুল শিক্ষিকার আত্নহত্যা ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের জেল- জরিমানা মাদরাসা থেকে শিশুকে তুলে নেওয়ার অভিযোগ, উদ্ধারে পুলিশের ঘুষ নেওয়ার দাবি কাউখালীতে সেরা মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান চার দশক ধরে জোয়ারের পানির সঙ্গে লড়াই করছে লোন্দা গ্রামের মানুষ ভূঞাপুরে নবজাতকের মৃত্যু নিয়ে সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » খাদ্য কর্মকর্তার ছাত্রছায়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির অভিযোগ ডিলারের বিরুদ্ধে

খাদ্য কর্মকর্তার ছাত্রছায়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির অভিযোগ ডিলারের বিরুদ্ধে


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


খাদ্য কর্মকর্তার ছাত্রছায়ায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির অভিযোগ ডিলারের বিরুদ্ধে

নেত্রকোনা: ভুয়া মাস্টার রোল তৈরি করে অবৈধভাবে রাতের আধারে সরকারি চাল বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আবু রায়হান মোবারকের বিরুদ্ধে। আরো অভিযোগ রয়েছে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলা খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহর ছাত্রছায়ায় দিনের পর দিন এই অবৈধ কাজ পরিচালিত হয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এমন লিখিত অভিযোগ করেন কলমাকান্দার চান্দুয়াইল গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে রাকিব মিয়া।

মঙ্গলবার (১৮ মার্চ) কলমাকান্দার ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগের দিন অভিযোগ দাখিল করেন রাকিব মিয়া।

খাদ্য বান্ধবকর্মসূচীর ডিলার আবু রায়হান মোবারক নেত্রকোণা কলমাকান্দা উপজেলার বিশাড়া গ্রামের আ. রহিমের ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তিনি।

অভিযোগ আরও উল্লেখ, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি অবৈধভাবে চাল বিক্রির সময় সাধারণ জনতা ডিলার আবু রায়হানকে হাতেনাতে ধরে ইউএনও কাছে সোপর্দ করেছিল। সে তার অপকর্ম দেদারসে চালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে কানাঘুষা চলছে। দুর্নীতিবাজ ডিলারকে অব্যাহতি দিয়ে নতুন ভালো, সৎ ও চরিত্রবান ডিলার নিয়োগ দেওয়ার জোর সুপারিশ করেন অভিযোগকারী রাকিব মিয়া।

এবিষয়ে ডিলার আবু রায়হান মোবারক বলেন, খাদ্যবান্ধব কর্মসূচীর এক কেজি চাল বাহিরে রাখার সুযোগ নাই। মাস্টাররোলের এক এক জন করে উপকারভোগীদের ফোনে যাচাই দেখবেন তারা চাল পেয়েছে কিনা। মান ইজ্জতটা আগে, এতো টাকা-পয়সার দরকার নাই। আগে থেকেই রাকিব মিয়াসহ ১৬ জন সামাজিকভাবে হেনস্থা করার জন্য আমার পেছনে লেগে আছে। তারাই ওএমএস এর চাল বিক্রি করছে। তারা ১৬ জনের সিন্ডিকেট করে মাল (চাল) কোথা থেকে কিভাবে নেন। এই সিন্ডিকেট মূলত আমাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত আছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহর সাহেবের মোবাইলে ফোন দেওয়া হলে তিনি প্রশিক্ষণে আছেন, একটু পরে কথা বলবেন বলে জানান। অনেকক্ষণ পরে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি। ফের অপেক্ষার পর আবার ফোন দেওয়া হলে তিনি বলেন, ‌‌‘খাদ্যবান্ধব কর্মসূচীর চাল তালিকা অনুযায়ি বিতরন করা হয়। খাদ্যবান্ধবটা গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে। অভিযোগে যোগসজসের বিষয়টির সাথে আমাদের সংশ্লষ্টতা নাই এবং এটা ভুয়া।’

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, ‘অভিযোগটি উপজেলা খাদ্য কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্ত করে জানাবে। এরআগে এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ থাকায় তার ওএমএসের লাইসেন্স বাতিল করা হয়েছে।

‘অভিযোগে খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহর সাহেবের যোগসাজসে নাম রয়েছে। তাকেই তদন্ত কর্মকর্তা নিয়োগ’ প্রতিবেদকের এমন প্রশ্নে ইউএনও তৎক্ষনিকভাবে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমকে প্রদান করেন।

‘অভিযোগে উপজেলা খাদ্য কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকা কথা উল্লেখ রয়েছে বিষয়টি কিভাবে দেখবেন’ প্রতিবেদকের এ প্রশ্নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আজকে (মঙ্গলবার) আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সকল পক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৭:৩৮   ১৯২ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ