ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে মুক্তিযোদ্ধার পরিবারের গোয়াল ঘরে আগুন,গরু লুট

চরফ্যাসনে মুক্তিযোদ্ধার পরিবারের গোয়াল ঘরে আগুন,গরু লুট


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


চরফ্যাসনে মুক্তিযোদ্ধার পরিবারের গোয়াল ঘরে আগুন,গরু লুট

ভোলা: চরফ্যাসনে রাতের আঁধারে নিহত বীর মুক্তিযোদ্ধা কাসেম মিয়া বাড়ির গোয়াল ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতেই থেমে যাননি দূর্বৃত্ত চক্র। গোয়াল ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ১৫দিন পর ফের লুটে নিয়েছেন গোয়ালের গরু। আওয়ামী লীগ সরকারের পতনের পর দূর্বৃত্ত চক্ররা মুক্তিযোদ্ধার ছেলেকে কয়েক দফায় মারধরের চেষ্টা করেন।এতে আতংক ছড়িয়ে পরেছে মুক্তিযোদ্ধার পরিবারের মধ্যে। অজ্ঞাত দূর্বৃত্ত চক্রের অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারের সদস্যরা। চরফ্যাসনের সদর ইউনিয়ন জিন্নাগড়ের ৮ নম্বর ওয়ার্ডে দু’দফায় এঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে প্রবাস ফেরত নুরুল ইসলাম রিপন জানান, তার বাবা কাসেম মিয়ার মৃত্যুর পর তিনি বহুবছর প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরে নিজ বাড়িতে ছোট্ট পরিসরে একটি গরুর খামার নির্মান করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু দূর্বৃত্তচক্র তার খামারে গরু ছিনিয়ে নেয়ার হুমকি দেন। এসে ব্যর্থ হয়ে ওই চক্র সম্প্রতি সময়ে তার গোয়াল ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনায় শেষ রক্ষা হয় গরু গুলোর। এতেই থেকে যাননি ওই চক্র। ফের শনিবার গভীর রাতে তার বাড়িতে গিয়ে দুইটি গরু লুটে নেয়। এঘটনায় তিনি থানা পুলিশের দারস্ত হলে অজ্ঞাত ওই চক্র তাকে বিভিন্ন মাধ্যমে প্রাণ নাশের হুমকি দেন। এতে আতংকিত হয়ে পরেছেন তিনিসহ তার পরিবারের সদস্যরা।
তিনি আরো জানান, ওই চক্র সম্প্রতি সময়ে তার মুরগির খামারের প্রায় ৮০০ মুরগি রাতের আঁধারের বিষপ্রয়োগ করে মেরে ফেলেন।নিজের এবং তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি আইনি সহায়তা নিতে পারেননি। গোয়াল ঘরে আগুনে পুড়িয়ে দেয়ার পর গরু লুটের ঘটনায় আতংক ছড়িয়ে পরেছে গ্রামজুড়ে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে তিনি এবং তার পরিবার।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, এবিষয়য়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪৮:২৭   ২০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ