ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শাহাবুদ্দিন সভাপতি ও মিজানুর সম্পাদক কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠন

শাহাবুদ্দিন সভাপতি ও মিজানুর সম্পাদক কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠন

পটুয়াখালী: কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানকে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমদিত কমিটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো.নজরুল ইসলাম। এর আগে ওই দিনই উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫০ জন শিক্ষক এ কমিটি গঠনে সম্মতি প্রদান করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পাঁচজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আজাদুর রহমান, নির্বাহী সভাপতি মো.ইউনুচ আলী, নির্বাহী সম্পাদক মো.তরিকুল ইসলামসহ ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটি গঠন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমিতির নির্বাচিত সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে এই কমিটি উপহার দেয়ায়, কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের এই আস্থার প্রতিদান হিসেবে শিক্ষকদের পাশে সবসময় থাকতে চেষ্টা করব।

তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় একটি দূর্ণীতি মুক্ত শিক্ষা ব্যাবস্থা গঠনের লক্ষে এই কমিটি কাজ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩২:৫৭   ৫৪০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ