ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবীর সাহরী মাহফিল

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবীর সাহরী মাহফিল


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবীর সাহরী মাহফিল

ঢাকা: ১৭ ই রমজান বদর দিবস উপলক্ষে ১৮ মার্চ’২৫ মঙ্গলবার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবী থানা শাখার উদ্যোগ “শুহাদায়ে বদরের চেতনা ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাহারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে মিরপুর-১০ এর রাব্বানী হোটেল এন্ড রেস্টুরেন্টে। ব্যাতক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবী থানা শাখা।

শাখা সভাপতি মুফতী মাহবুবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও মুফতী নাছির মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহরী মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ডাক্তার মুফতি মোহাম্মদুল্লাহ আনসারী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ হল সকল ঘরানার আলেম উলামাদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। যখনই যেখানে ইসলাম, মুসলমান, আলেম-উলামাদের উপর জুলুম, অত্যাচার করা হবে তখনই জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ তার প্রতিবাদ-প্রতিরোধ করবে। এজন্য পল্লবীর সকল ঘরানার উলামায়ে কিরামদেরকে সম্পৃক্ত করে ভারতে মুসলমানদের নিরাপত্তাহীনতা ও গাজায় মুসলিম নিধনের প্রতিবাদে কঠোর ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের গণমানুষের প্রিয় নেতা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতি সাইফুজ্জামান, মুফতি মোঃ মাছউদুর রহমান, মুফতি মেরাজুল হক, আলহাজ্ব গোলাম মোস্তফা, মুফতি আব্দুর রশিদ নোমানী, মুফতি হুজাইফা, হাফেজ মাওলানা আবু হানিফ প্রমুখ।

এইচএল/এল

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩০   ১৬০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ