ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ফার্মেসীসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটমোহরে ফার্মেসীসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


চাটমোহরে ফার্মেসীসহ ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনা: চাটমোহর ভোক্তা অধিকারের অভিযানে একটি ফার্মেসীসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌর সদরের পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অভিযান চলাকালে পৌর সদরের স্টার মোড় এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করায় সেবা ফার্মেসী নামের একটি ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় তনু স্টোরের মালিক বিজয় কুন্ডুকে ২০ হাজার টাকা, মেসার্স হক ট্রেডার্সের মালিক জহুরুল হককে ২০ হাজার টাকা, আনিস স্টোরের মালিক আনিছুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সানি স্টোরের মালিক আমজাদ হোসেনকে নির্ধারিত মূলে চেয়ে বেশি দাম পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় দুটি তরমুজ ব্যবসায়িকে ১০ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় উপজেলা বোঁথর এলাকার ঘি ও ছানা ব্যবসায়ি নিকুঞ্জ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিস্কার অবস্থায় মিষ্টি সংরক্ষণ ও বিক্রি করায় নতুন বাজারে মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা ও নিউ মনমোহন মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে ক্যাবের পাবনা জেলার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, র‌্যার ও ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:০২   ১৯৮ বার পঠিত  | ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ