ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঐক্যবদ্ধ হয়ে জনগণ ও দলের জন্য কাজ করতে হবে:ফজলুল হক মিলন

ঐক্যবদ্ধ হয়ে জনগণ ও দলের জন্য কাজ করতে হবে:ফজলুল হক মিলন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


ঐক্যবদ্ধ হয়ে জনগণ ও দলের জন্য কাজ করতে হবে:ফজলুল হক মিলন

গাজীপুর: সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে জনগণ ও দলের জন্য কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় ও অত্যাচার করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ নিয়ে যারা দলের বদনাম করবে তাদের বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালীগাঁও মসজিদ বাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাজম মোহাম্মদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া হুশিয়ারি দলের ক্ষতি হবে এমন কর্মকাণ্ড থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকতে হবে। বিগত দিনে যেই জেল, জুলুম ও নির্যাতন সহ্য করে দলীয় নির্দেশে আন্দোলন ও সংগ্রাম করেছে। একটু ভুলে সেই কষ্ট যাতে ধূলিসাৎ না হয়। তাই জনগণের জন্য রাজনীতি করতে হবে। জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দলের সুনাম বৃদ্ধি পাবে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মোহাম্মদ সোলায়মান আলম, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রধান, পৌর বিএনপির সহ- সভাপতি সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পাঠান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাইম মিয়া, পৌর জাসাসের সভাপতি আক্তার হোসেন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক হিমেল খানসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, মুসল্লী ও এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৫:৫১   ৪১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ