ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: মাজেদ বাবু

জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: মাজেদ বাবু


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে: মাজেদ বাবু

ময়মনসিংহ:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে। দলে নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ডাকবাংলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এসময় তিনি আরও বলেন, যারা দলের নাম ব্যবহার করে যদি সন্ত্রাসবাদি, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার ও জুলুম করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এবং এসব কর্মকান্ডের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে আমাদের জানাবেন আমরা দ্রুত এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিব। সকলকেই জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করে যেতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুবদল নেতা আল-আমিন, সোহাগ, উজ্জ্বল, সৈকত, রিপন, জাহাঙ্গীরনহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এস / আর

বাংলাদেশ সময়: ২২:০১:২৫   ১৬৩ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ