ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে সেই শহীদ পরিবারের পাশে থাকবে তারেক রহমান

পটুয়াখালীতে সেই শহীদ পরিবারের পাশে থাকবে তারেক রহমান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


 পটুয়াখালীতে সেই শহীদ পরিবারের পাশে থাকবে তারেক রহমান
পটুয়াখালী: ধর্ষণের শিকার শহীদ পরিবারের সেই মেয়েটির পাশে থাকার অঙ্গীকার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বোন, আপনি চিন্তা করবেন না। দেশবাসী ও আমাদের দলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আপনাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকব। সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মায়ের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেবে বিএনপি। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এ সময় তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। স্থানীয় পর্যায়ে হাসান মামুন ও আলতাফ হোসেন চৌধুরী আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। তারেক রহমানের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী কিশোরীর মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি ফাঁসি চাই, আমি সর্বোচ্চ বিচার চাই। আমি ও আমার পরিবার প্রশাসনিক ও সামাজিক নিরাপত্তা চাই।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটোন, সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শহীদের কবর জিয়ারত করে নান বাড়িতে ফেরার পথে শহীদের ১৭ বছর বয়সী কন্যা কিশুকে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৬:৫৯   ২০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ