ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রোববার মত জানাবে বিএনপি

সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রোববার মত জানাবে বিএনপি


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রোববার মত জানাবে বিএনপি

অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রোববার জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দেবে বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতামত জমা দেওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনের সময়সূচি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সবাই ধরেই নিয়েছে ডিসেম্বর নির্বাচন হচ্ছে। এর পরে যাওয়ার সুযোগ নাই।

নির্বাচনের জন্য অনেকের মতে ডিসেম্বর অনেক দেরি হয়ে গেলেও কাট অফ টাইম হিসেবে ধরে নিয়েছে ডিসেম্বর। সবার ধারণা, ডিসেম্বর মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব।
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। যেসব সংস্কার প্রসঙ্গে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে। আর যেসব সংস্কার প্রসঙ্গে ঐকমত্য হবে না সেগুলো জনগণের মতামত নিয়ে জাতীয় নির্বাচনের পর সংসদে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০১   ১৯১ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ