ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ফিলিস্তিনে ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলির নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা এবং ভারতে মুসলমানেদের উপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) বাদজুমা পিরোজপুরের নাজিরপুরে

সর্বস্তরের জনগণের ব্যানারে নাজিরপুর উপজেলা চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

চৌঠাইমহল আয়শা সিদ্দিকিয়া মহিলা কওমি মাদ্রাসার মুহতামীম মাওলানা মুফতি আবুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, সাবেক বিএনপিনেতা সরদার মো. মনিরুজ্জাম, উপজেলা ছাত্রদলের সভাপতি এইচ এম শামীম হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ, যুব নেতা হাফেজ ফুয়াদ হোসেন খান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,‘সন্ত্রাসী ইসরাইলি যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা করে হাজার খানেক মুসলমানকে শহীদ করা হয়েছে যার মধ্যে শিশু ও নারী পুরুষ রয়েছে। আজ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার কারণে ইসরাইল পশুর মতো আচরণ করছে। পবিত্র রমযান মাসে সেহরির সময় হামলা কোনো মুসলমান মেনে নিতে পারে না। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারেনি। সাধারণ মুসলমানদের যার যার অবস্থান থেকে এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরয হয়ে দাঁড়িয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:১২   ২৮৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ