ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত সেনেটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলার সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান,মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রির অভিযোগে নাহার মেডিকেল হলের মালিক মোঃ শামসুদ্দোহাকে ২ হাজার টাকা, লাইফ কেয়ার ফার্মেসির মালিক মোঃ লুৎফর রহমান নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগে ৪ হাজার টাকা ও মুদি দোকানদার রবিউল স্টোরের মালিককে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৬   ১৫৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ