ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামাসহ অন্যান্য ইসলামি দল।

শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মার্কাজ মসজিদ থেকে এ মিছিল শুরু হয়। এ সময় বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও গাজার পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায় মুসল্লিদের। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শেষে বক্তারা বলেন, ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধ করতে হবে। পবিত্র রমজান মাসে বিশ্বাস ঘাতক অভিশপ্ত ইহুদী কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠি কর্তৃক মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সহ-সভাপতি হাফেজ আহম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, হাফেজ সাইদুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১২:৫৬   ৩২২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ