ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরিশাল বিভাগে স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে কলাপাড়া সেরা

বরিশাল বিভাগে স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে কলাপাড়া সেরা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


বরিশাল বিভাগে স্কাউট পিএস চূড়ান্ত মূল্যায়নে কলাপাড়া সেরা

পটুয়াখালী: কলাপাড়া উপজেলা ২০২৩ইং সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে সেরা পারফরম্যান্স করেছে। ১৯ মার্চ বাংলাদেশ স্কাউটস পরিচালক (প্রোগ্রাম) মোসা.মাহফুজা পারভীন স্বাক্ষরিত গেজেটে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়।

ফলাফল পর্যালোচনায় দেখা যায় সমগ্র বাংলাদেশের ৬৯৭ জন পিএস অর্জন করেছে। যার মধ্যে বরিশাল বিভাগের ৩১ জন সাফল্য অর্জনকারীর শুধুমাত্র কলাপাড়া উপজেলায়ই ১০ জন পিএস লাভ করেছেন। বিভাগীয় ফলাফলে বরিশাল জেলায় ৭ জন, পটুয়াখালী জেলায় ১২ জন, বরগুনা ৩ জন, ভোলা ২ জন, ঝালকাঠি ২ জন,পিরোজপুর ৫ জন এ সাফল্য অর্জন করেছে।

জানা গেছে, কলাপাড়া উপজেলার সাফল্য পর্যালোচনায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭ জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২ জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন পিএস অর্জন করেছে।

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির সাফল্য অর্জনকারী শিক্ষার্থী মো.হিজবুল্লাহ বলেন, এ অর্জন সমগ্র কলাপাড়াবাসীকে উৎসর্গ করলাম। তিনি আরও বলেন, উপজেলা স্কাউটস কমিটি আমাদের তৈরি করতে অনেক সহযোগিতা করেছেন।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. নূরুল হক বলেন, উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনা মোতাবেক এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে। যার ফল হিসেবে আজকের এ অর্জন।

কলাপাড়া উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোঃ রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো জানেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১১   ৪০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ