ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ বসত ঘর

ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ বসত ঘর


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ বসত ঘর

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত  ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি পরিবারের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ১০টি রুম সম্পূর্ণভাবে পুড়ে যায়, ফলে বসবাসকারী পরিবারগুলো সর্বস্ব হারিয়ে পথে বসেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১.মোহাম্মদ নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, ১টি ঘর, ১টি রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ২. মোঃ দুলালের ৩টি রুম, ১টি রান্নাঘর, ১টি ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৩. মোহাম্মদ বিলাল হোসেনের ১টি গরু, ৩টি ঘর, ১টি গরুর ঘর, ১টি ফ্রিজ, ১টি গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস পুড়ে যায়। ৪. মোহাম্মদ কামাল হোসেনের: ২টি রুম, ১টি রান্নাঘর, ২টি মোবাইল এবং বাক্সে থাকা নগদ ৮০ হাজার টাকা পুড়ে ছাই।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পাশে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিত্তবানদের সহায়তার হাত বাড়ানোর দাবি জানাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৮:১৬   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ