ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুই হাজার পরিবার পেলো টিসিএল এগ্রোর ঈদ উপহার সামগ্রী

দুই হাজার পরিবার পেলো টিসিএল এগ্রোর ঈদ উপহার সামগ্রী


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

দুই হাজার পরিবার পেলো টিসিএল এগ্রোর ঈদ উপহার সামগ্রী

ঢাকা: পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ২হাজার গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহার হিসেবে বিতরন করা সামগ্রী হলো- ২ কেজি চিনি, সেমাই, প্যাকেটজাত দুধ, পোলার চাউল,ডাল, ১ লিটার সয়াবিন তৈল, লুঙ্গি,পাঞ্জাবি,সাবান ও নগদ ৫শত টাকা।

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় টিসিএল এগ্রো ফার্মের উদ্যোগে প্রায় ২হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী, নগদ টাকা ও উপহার বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার তুলে দেওয়ার সময়ে তিনি বলেন, রমজান মাস সংযমের মাস। এমাসে দান সদকা করলে বেশি সওয়াব পাওয়া যায়। আমাদের সমাজে যারা সামর্থবান রয়েছেন তাদের সকলের উচিত তার নিজ নিজ এলাকার অসহায় ও গরীবদের পাশে থাকা। তাহলেই আমরা খুদা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তুলতে পারবো ইনশাল্লাহ।

বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিসিএল এগ্রো ফার্মের স্বত্তাধিকারী তানভির আহমেদ সানু মোল্লা। এসময়ে তিনি বলেন, আমি সব সময় গরীব দুঃখীদের পাশে থাকতে আনন্দ অনুভব করি। বিগত দিনেও আমি যেমন সকলের পাশে ছিলাম, যতদিন বেচে থাকবো গরীব অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।এজন্য আমি সকলের কাছে দোয়া চাই। আমি যেনো সব সময় সমাজের গরীব অসহায় মানুষদের পাশে থাকতে পারি।

এসময়ে আরও উপস্থিতি দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, বিএনপি’র অঙ্গ সংগঠন জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা,দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, সাবেক পৌর কাউন্সিল জাহিদ বেপারী, যুবদল নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪৪   ৪৫৬ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ