ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি,নিখোঁজ ১

বল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি,নিখোঁজ ১


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


বল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবি,নিখোঁজ ১

ভোলা: চরফ্যাসনে বল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকায় ঘুমান্ত মো. নজরুল ইসলাম(৪৫)নামের এক জেলে নিখোঁজের দুইদিনেও উদ্ধার হয়নি। শুক্রবার বিকালে তেঁতুলিয়া নদীর চর মানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এদূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করলেও দু’দিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের। নিখোঁজ জেলে নজরুল ইসলাম নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে।
শনিবার এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সুত্রে জানাগেছে।
স্থানীয় জেলেরা জানান,নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় একটি বালুভর্তি বল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তৎক্ষনিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিরসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ জেলের।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, নদীতে নিখোঁজ জেলে জাল ফেলে ওই নৌকায় ঘুমাচ্ছিলো। বালুভর্তি বল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা ডুবে জেলে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তবে তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সর্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:১৩   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ