ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে দুই সন্তানের জননী গৃহবধুর মরদেহ উদ্ধার

চরফ্যাসনে দুই সন্তানের জননী গৃহবধুর মরদেহ উদ্ধার


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


চরফ্যাসনে দুই সন্তানের জননী গৃহবধুর মরদেহ উদ্ধর

ভোলা: চরফ্যাসনে সাদিয়া বেগম(২৩) নামে দুই সন্তানের জননী এক গৃবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় ওমরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় গৃহবধুর স্বামীর বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই গৃহবধুকে ঘরে রেখে স্বামীর পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৃহবধু ওই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তার হাট এলাকার আবদুল মালেকের মেয়ে।
নিহত গৃহবধুর মা ইয়ানুর বেগম জানান, ১০ বছর আগে ওমরপুর ইউনিয়নের মৃত শফিউল্লাহর ছেলে নাজিম উদ্দিনের সাথে তার মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে ছয় বছর বয়সী জুনাইদ ও তিন বছর বসয়ী সামিয়া নামের দুই সন্তান রয়েছে। দুই সন্তান জম্মের পর জামাতা নাজিম উদ্দিন পরকিয়ার আসক্ত হয়ে এক নারী সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এক বছর আগে ওই নারীকে গোপনে বিয়ে করেন। চলতি বছরের গত চার মাস আগে বিষয়টি প্রকাশ্যে এলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারক কলাহ শুরু হয়।

এনিয়ে জামাতা নাজিম উদ্দিন প্রায় সময় তার মেয়েকে অমানুষিক নির্যাতন করতো। প্রায় এক বছর যাবত জামাতা নাজিম উদ্দিন দ্বিতীয় স্ত্রীর কাছে ঢাকায় অবস্থান করে আমার মেয়েকে দুই সন্তান নিয়ে সংসার থেকে বিতারিত করতে স্বামীর (জামাতা) ইন্দনে তার শ^শুড়ি রাজিয়া বেগম, ননদ নাজমা , আকলিমা , তাসলিয়া ও দেবর নুরে আলম প্রায় সময় তাকে মারধর করতো। স্বামীর পরিবারের সদস্যদের নির্যাতন সইতে না পেয়ে মেয়ে বিষপান করেন।

পরে জামাতার পরিবারের সদস্যরা মেয়ে সাদিয়াকে ঘরে ফেলে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তারা প্রতিবেশীদের সহযোগিতায় চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়ার মৃত্যু হয়। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি।
নিহত গৃহবধুর বড় ভাই নাজিম উদ্দিন জানান, বোনের স্বামী দ্বিতীয় বিয়ে করার পর প্রায় সময় তাকে মারধর করতো। এসব বিষয় বোন সাদিয়া তাকে প্রায় সময় মুঠোফোনে জানাতো। শনিবার তাকে মারধরের পর বোন বিষয়টি তাকে জানিয়েছেন।আমার বোনের হত্যকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাই প্রশাসনের কাছে।
গৃহবধুর স্বামীর পরিবারের সদস্যরা ওই গৃহবধুকে ঘরে রেখে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানাযায়নি।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানাযাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৯:১৬   ৩৯৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ