ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দোহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


ঢাকা:ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজান মাসে মুসলমান নারী-পুরুষ, শিশুদের উপর নজিরবিহীন ইসরায়েলি নির্যাতন,ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসন,সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার,নির্বিচারে হত্যার প্রতিবাদে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

শুক্রবার ও শনিবার উপজেলার কালেমা চত্তরে দোহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো.রনি দেওয়ান, সদস্য সচিব শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- অচিরেই ফিলিস্তিনের গাজ্জায় ইজরায়েলের অবৈধ হামলার বন্ধ করতে হবে। এছাড়াও গত জুলাই-২৪ গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।স্লোগানের পর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা ও তার দোসররা এ দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। মানুষের জীবন নিয়ে খেলা করেছে,তারা খুনি। খুনিদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।

এ সময়ে উপস্থিতি ছিলেন, দোহার বৈষম্য বিরোধী আন্দলোনের আহ্বায়ক রনি দেওয়ান , সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ম সদস্য সচিব সাফিন আহমেদ, মো. রাসেল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যকরী সদস্য শান মাহমুদ, জাকির হোসেন, মোহাম্মদ হজরত, দোহার উপজেলা জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আদর ইসলাম আকাশ, তামিম দেওয়ান,সিয়াম বেপারি,মওদুদ আহমেদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারন সদস্য ও আম-জনতা।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫২:১০   ৪৫৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ