ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুন্দর চাটমোহর গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল

সুন্দর চাটমোহর গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল


শামীম হাসান মিলন,চাটমোহর (পাবনা )
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


সুন্দর চাটমোহর গড়ার প্রত্যয়ে পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল

পাবনা: চাটমোহরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত করার লক্ষ্যে এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফায় আগামী রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে পাবনার চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে ইফতার পূর্ব মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মি. ইগনাসিউস গমেজ, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিঞা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, অ্যাডভোকেট আশরাফুজ্জামন হালিম, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শান্ত খান, চাটমোহর সরকারি ডিগ্রি কলেজেন প্রভাষক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কে এম সাঈদ উল ইসলাম কাফি, উপজেলা পূজা উদযাপস পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ডা. আতিকুল ইসলাম, শিক্ষার্থী সৈকত প্রমুখ।

অনুষ্ঠানে মসজিদের ইমাম, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, খেলোয়াড়, শিক্ষক, শ্রমিক, সুশীল সমাজ, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আমরা এমন একটি চাটমোহরের স্বপ্ন দেখি, যেখানে কোন অনিয়ম-দূর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি থাকবে না। মাদকমুক্ত একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি আমরা। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না এটি বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। এক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করা দরকার।

চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, আমরা শুধু রাজনীতি নিয়ে থাকতে চাই না। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, চাটমোহরের জন্য কাজ করতে চাই। চাটমোহরের শিক্ষা সামাজিক সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। যদি আমরা কোন ভুল করি, কোন কাজে আমাদের ভুল হয় সেগুলো ধরিয়ে দিবেন।

তাইজুল বলেন, রাষ্ট্র গঠনে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে সবকিছুই রয়েছে। যে যে পেশায় আছি আমরা সবাই সবাইকে সহযোগিতা করি। সুন্দর চাটমোহর গড়তে আপনাদের পরামর্শ মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় কি কি কাজ করলে চাটমোহরকে ভালো করতে পারি সেই পরামর্শ আমাদেরকে দিবেন। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৫   ৩৪৩ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ