ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সালথায় মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


 

সালথায় মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ফরিদপুর: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদের পুত্র বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদের আয়োজনে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বোয়ালতলা সুলতানিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আযাদের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় এবং মাওলানা আবুল কালাম আযাদকে দেশে ফিরে এসে দ্বীনি কাজের জন্য নিয়োজিত করার অনুরোধ জানানো হয়।

সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট শাহ্ মোহাম্মদ হাবিবুল্লাহের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) এর ডেপুটি ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামচুদ্দিন মিয়া ঝুনু, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বোয়ালমারি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব, শাহ মুহম্মদ হাবিবুল্লাহ মিয়া, কাজী ইলিয়াস হোসেন, পিআর এক্সিকিউটিভ, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি এডভান্সম্যান (মাক্কা) সাওফান আজাদ, যদুনন্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. হুমায়ুন খান, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা মিরান হুসাইন, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক মো. ফরিদ হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। এছাড়া মজলুম দেশ ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে হাজারও রোজাদার মিলে ইফতার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৫   ২৩৮ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ