ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

বরগুনা: হতদরিদ্র প্রতিবন্ধী ও পঙ্গুদের মধ্যে সোমবার দুপুরে ঈদ উপহার সামগ্রী লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাহানারা- লতিফ মোল্লা ফাউন্ডেশন কাপড় বিতরন ও ইফতার মাহফিলের আয়োজন করে।জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে কাপড় বিতরন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন, কৃষি কর্মকর্তা মো. রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম,আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.সাঈদ খোকন, সংগঠনের সম্পাদক মিজানুর রহমান বাদল তালুকদারসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী ও অফিসার বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঈদ উপলক্ষে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিভিন্ন সময়ে তারা দরিদ্র নারী পুরুষদের সহযোগিতা করে। সবাই যদি দরিদ্রদের জন্য এভাবে এগিয়ে আসত তাহলে সমাজে অভাব থাকতো না। আমি আশা করি সমাজের বিত্তবানরা এভাবে সবাই সহযোগিতার হাত হাত বাড়িয়ে দেবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৩৭   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ