ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

টাঙ্গাইল: একটি চক্র বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে- টাঙ্গাইলের ভূঞাপুরে বামনহাটা ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার পৌর বিএনপির ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বামনহাটা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। তিনি আরো বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলবো।
আমি আপনাদের দোয়ার বরকতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেয়া যাবে না।

ভূঞাপুর পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবাব আলী খানের সভাপতিত্বে ও কামাল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবির লিটন, বিআরটিসির সাবেক চেয়ারম্যান ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান ভূট্টো, নজরুল ইসলাম খান (লাল খান), শাহিন হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৩   ৩৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ