ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহমেদ

কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহমেদ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


 

 

কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহমেদ

পটুয়াখালী: কলাপাড়ায় কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন নেছারউদ্দিন আহমেদ।

কলাপাড়ায় ঐতিহ্যবাহী শতবর্ষী ধমীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্বাচিত কমিটির সহ সাধারণ সম্পাদক পদ থেকে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।

সোমবার (২৪ মার্চ) মসজিদ কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের কাছে তার অব্যাহতিপত্র জমা দিয়েছেন।

অব্যাহতিপত্রে জনাব টিপু উল্লেখ করেছেন, আসলে এমন ধর্মীয় প্রতিষ্ঠানের এসব পদগুলোতে আমাদের মত সাধারণ পর্যায়ের কোনো মানুষের থাকা সমীচিন নয়। বিগত দিনগুলোতে আলেম ওলামাদের পরিবর্তে সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠণ করা হয়েছে। এখনও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তিনি মনে করেন, সমাজের প্রতিষ্ঠিত যারা আলেম এবং যাদের ইসলাম ও ধর্ম সম্পর্কে উচ্চ জ্ঞান রয়েছে সেসব পর্যায়ের ব্যক্তির সমন্বয়ে কলাপাড়া উপজেলার ঐতিহাসিক প্রতিষ্ঠান কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের কমিটি গঠণ করা উচিৎ। এভাবে কমিটি গঠন করলে সাধারণ মুসল্লীর কাছে বিষয়টি গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য গত ৭ মার্চ এই মসজিদের কমিটি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। যেখানে নেছারউদ্দিন আহমেদ টিপুকে সহ সাধারণ সম্পাদক রাখা হয়েছে। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারকে সাধারণ সম্পাদক, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম ও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে সহ সভাপতি, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শফিকুল হক পনিরকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও আওয়ামী লীগ দলীয় উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ পদে রেখে কমিটি গঠণ করা হয়েছে। এতে সাধারণ মুসল্লীদের অংশগ্রহণ থাকে শুধু সদস্য পদে। তাও দু-এক জন।

এই কমিটি গঠণ নিয়ে সবসময় সাধারণ মুসল্লীদের মধ্যে এক ধরনের নেতিবাচক আলোচনা শোনা যায়। এর আগে থাকা কমিটির নেকৃবৃন্দের বিরুদ্ধে মসজিদের জমিজমা বেহাত, আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এনিয়ে একাধিক মামলা পর্যন্ত চলমান রয়েছে। এরই মধ্যে নেছারউদ্দিন আহমেদ টিপুর দায়িত্ব থেকে অব্যাহিতপত্র দেওয়ায় মুসল্লীসহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে।

মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও মো. রবিউল ইসলাম অব্যাহতিপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। এবিষয়ে পরবর্তী সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২২:৩৩:০৮   ২৯৮ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ