ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন গ্রেপ্তার

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন গ্রেপ্তার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


 

হাতিয়ায় সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে একজন গ্রেপ্তার


নোয়াখালী:
হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে গভীর রাতে সংরক্ষিত বনের গাছ কেটে ভূমি জবর দখলের অভিযোগে একজনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাবের হোসেন জাহাজমারা ইউনিয়নের চরহেয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার (২১ মার্চ) বন কাটার ঘটনায় জাহাজমারা রেঞ্জের সদর বিট কর্মকর্তা বোখারী আহাম্মেদ বাদি হয়ে জাবের হোসেন সহ ৩ জনকে আসামী করে হাতিয়া থানায় বন আইনে একটি মামলা করেন। মামলায় অন্য আসামীরা হলো একই এলাকার জাবের হোসেনের ছেলে আজগর হোসেন ও মৃত নুর ইসলামের ছেলে আবুল কাশেম।

মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি গভীর রাতে জাহাজমারা হাজির গোপাটের পশ্চিম দক্ষিণ পর্শ্বে সংরক্ষিত বনের মধ্যে ইলেকট্রিক করাত ব্যবহার করে গাছ কাটছে একদল লোক। সংবাদ পেয়ে টহল টিম বনের ভিতর গিয়ে সবাইকে দেখতে পায়। এ সময় অপরাধীদের আটক করার জন্য ঘেরাও করতে গেলে বনের ভিতরে থাকা আরো ১০-১২ জনের সংঘবদ্ধ দল বন রক্ষিদের মারতে এগিয়ে আসে। জনবল কম থাকায় টহলদলের লোকজন আত্মরক্ষার্থে লোকালয়ের দিকে চলে আসতে বাধ্য হয়। পর দিন সকালে পুনরায় বনরক্ষীরা সরোজমিনে দেখেন যে, সংরক্ষিত বনের ৩২টি কেওড়া গাছে কেটে ১.৫০ একর বনভূমি পরিস্কার করেছে অভিযুক্তরা। এই ঘটনায় গাছ কাটার সাথে জড়িত তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ১০ জনের নাম দিয়ে বন আইনে মামলা করা হয়। এদিগে মামলার পর সোমবার ভোরে অভিযান দিয়ে পুলিশ একজনকে আটক করে।

এই বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, বন আইনে করা মামলায় একজনকে আটক করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৯   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ