ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করে দিলো উপজেলা প্রশাসন

কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করে দিলো উপজেলা প্রশাসন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট

পিরোজপুর: কাউখালীতে অবৈধ ইটের পাঁজা বিনষ্ট করে দিলেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে অবৈধ ইটের বাজার মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের কালাম কবিরাজের অবৈধ ইটের পাঁজায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোটের খবর পেয়ে ইট পাজার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।

উপজেলার কালিগংগা নদীর তীরবর্তী স্থানে উত্তর হোগলা গ্রামের হাতেম আলী কবিরাজের ছেলে কালাম কবিরাজের ইটের বাজায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটের পাঁজটি বিনষ্ট করে দেওয়া হয়। উল্লেখ্য একই মালিক একই স্থানের অবৈধ ইটের পাজা গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসন বিনষ্ট করে দিয়েছিল। ইটভাটার মালিক আবারো অবৈধভাবে একই স্থানে ইট পোড়ানোর আয়োজন করেছিল এই খবর পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অবৈধভাবে পাজা স্থাপন করে ইট পোড়ানোর দায়ে পাজাটি বিনষ্ট করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৪:২৯:৩৯   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ