ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দোহারে প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

দোহারে প্রাণ নাশের ভয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা: দোহার উপজেলার সুতার পাড়া এলাকায় ২৫/৩০ জনের একটি সশস্ত্রদল প্রাণ নাশের ভয় দেখিয়ে বসতঘরসহ জমি দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার থানা সংলগ্ন বেগম আয়েশা শপিং মলের ২য় তলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমেনা গং এ অভিযোগ করেন।

আমেনা বলেন, আমরা যাদের থাকতে দিয়েছি আজ তারা আমাদের গলারকাটা হয়ে দাড়িয়েছে। আমার বাবার পৈতৃক সম্পত্তির দখল করে আমাদেরকেই প্রাণ নাশের পরিকল্পনা করছেন। তিনি আরোও জানান, আমার বাবা ১৯২৮ সালে সিএস মালিকের উত্তরাধিকারী মালঞ্চের কাছ থেকে ৪১৯ দাগে ১১ শতাংশ ও ইব্রাহিমের কাছ থেকে ১৯৩১ সালে ৪৮ দাগে ৭ শতাংশ সাব কবলা দলিলে জমি ক্রয় করেন। আমরা দলিল মূলে খরিদ করার পর থেকেই ভোগ দখলে আছি। কিন্তু হঠাৎ শেখ মনির ও শেখ জাহিদুল আমাদের জমি জোড় করে দখল করে গাইড ওয়াল ও কাটা দিয়ে রাস্তা বন্ধ করে দেয়।

এঘটনায় দোহার থানায় একটি অভিযোগ করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ ভোরে আমার বড় বোন ঝর্ণাকে মনির গংরা মেরে আহত করে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। এরপর সাথে সাথেই আমাদের বসতঘর ও পাশের জমি দখলে নেন।

ভুক্তভোগী ঝর্ণা আক্তার জানান, আমি ডায়াবেটিসের রোগী প্রতিদিন আমাকে দুইবার ডায়াবেটিস মাপতে হয়। কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমি সুষ্ঠ তন্দন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।

এঘটনায় মনিরের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে এঘটনায় আদালতে উভয় পক্ষের মামলা চলমান ছিলো। কিন্তু আদালত মামলা খারিজ করে দেন বলে জানা যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছিলাম।তার তদন্তে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন। এখন আবার জানতে পারলাম তাদের নাকি প্রাণ নাশের হুমকি দিচ্ছেন প্রতিপক্ষরা। আমরা এই হুমকির বিরুদ্ধে দোহার থানায় জিডি নিয়েছি। তিনি আরোও জানান যেহেতু এঘটনায় আদালতে নতুন করে দেওয়ানী মামলা দায়ের হয়েছে।তাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীলা।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৪:৩৮:২৭   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ