ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে ঈদ উপহার বিতরণ

দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে ঈদ উপহার বিতরণ


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

দোহাজারীতে মরহুম হাজী ইউসুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডে দোহাজারী এলডিপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী ইউচুফ সওদাগরের পরিবারবর্গের সৌজন্যে পৌরসভা এলডিপির পক্ষ থেকে চার হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিন পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩৫০ জন নারী-পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ দেওয়ানহাট এলাকায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লেয়াকত আলী। পরে ৫ নম্বর ওয়ার্ডের হাছনদন্ডী কাজী পাড়া রাস্তার মাথা এবং ৬ নম্বর ওয়ার্ডের জামিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম হাজী ইউচুফ সওদাগরের সন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ জামাল উদ্দিন ও দিদারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভা এলডিপির সদস্য সচিব আবু নাছির মো. সালাউদ্দিন, এলডিপি নেতা কামাল উদ্দিন, মোকতার হোসেন, নাদের হোসেন, মজিবুর রহমান, মাসুদ, আবছার, আলাউদ্দিন, মফিজুর রহমান, গফুর, ইলিয়াস, আজমির, তৌহিদ উদ্দিন চৌধুরী, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম নিক্সন, পৌরসভা গনতান্ত্রিক ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক করিম উদ্দিন রানা, ওয়ার্ড এলডিপি সভাপতি আব্দুল মোনাফ, সম্পাদক আবুল হোসেন, আব্দুল আলম, যুবদল নেতা সাগর, ছাত্রদল নেতা আনোয়ার, সায়েম আরিফ, মানিক, শাহেদ নুর, ইকবাল হোসেন প্রমূখ।

আগামী বুধবার (২৬ মার্চ) ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এই উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান মুহাম্মদ জামাল উদ্দিন।

এইচএল/এল

বাংলাদেশ সময়: ১৭:০১:৩৭   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ