ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী: হাতিয়া উপজেলায় আবদুল হান্নান মাসুদের উপর হামলার প্রতিবাদে এনসিপি’র উদ্দ্যগে সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ছাত্র সংসদের কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ বলেন,আবদুল হান্নান মাসুদ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষক। সে ৫ আগষ্টের আগে একাধিক বার রাজপথে হামলার শিকার হয়েছেন।

তাকে তার নিজ জন্মভূমি হাতিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হতে হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।মঙ্গলবার‌ বিকালে উপজেলা সদরের ধানসিঁড়ি গেষ্ট হাউজে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি আবদুল হান্নান মাসুদের পক্ষে এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য মোহাম্মদ ইউসুপ, তৌহিদুর রহমান, মো. ইসমাইল ও হাসিদুর রহমান।

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান আরো জানান, আবদুল হান্নান মাসুদের জনপ্রিয়তায় ঈষার্নিত হয়ে তার উপর হামলা করা হয়। হামলার ঘটনায় সরাসরি বিএনপির নেতা কর্মীরা জড়িত। তারা জিয়ার সৈনিক শ্লোগান দিয়ে আমাদের উপর হামলা করেছে। হামলায় আবদূল হান্নান মাসুদ সহ আমাদের ৫৫ জন নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে হামলার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও বিএনপির পক্ষ থেকে কোন দুঃখ প্রকাশ কিংবা নিন্দা প্রকাশ করা হয়নি। এতে আমরা মনে করছি এ ঘটনাটি বিএনপি পরিকল্পিতভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি বেশ কয়েকজন বিএনপি নেতা কর্মী এ হামলার সাথে জড়িত ছিলেন। আমরা তাদের নাম উল্লেখ করে ইতোমধ্যে থানায় তাদের নামে মামলা করেছি।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:০৬:২১   ৪১২ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ