ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায়: নুরুল হক নুর

বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায়: নুরুল হক নুর


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


বিপদে সবাই ঐক্য চায়, উতরে গেলে ভুলে যায়: নুরুল হক নুর

পটুয়াখালী: গণঅধিকার পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে ভুলে যায়।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে আয়োজিত এ মাহফিলে নুরুল হক নুর আরও বলেন, গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, এজন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। যদি আমরা সেই ভুল করি দখলদারি, চাঁদাবাজি, জুলুম চালাই তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি, এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। নুর বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি বিভেদ থেকেই যায়, তাহলে সেটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ-আলমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে গণঅধিকার পরিষদের করণীয় নিয়ে মত বিনিময় করেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৫২   ২২৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ