ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

লালমোহনে ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


লালমোহনে ভোক্তা অধিকারের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
ভোলা: লালমোহনে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরীর অপরাধে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান সাহেবের রোড, ফায়ার ব্রিগেড এর পাশের গলিসহ বিভিন্ন সেমাই কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নূুর হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

নূুর হোসেন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকার কারণে মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআই এর ভোলা জেলার সহকারী পরিচালক ফয়জুল হক সাকিব ও বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমান উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তারা জানান।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৮   ৩১১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ