ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পটুয়াখালী: কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং মহান স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বুধবার বেলা ১১ টায় শহিদ মিনার সংলগ্ন কলাপাড়া পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম, মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক রাশেদ মোশাররফ কল্লোল ও ইভান মাতুব্বর। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। উপহার তুলে দেওয়ার পাশাপাশি ইফতার বিতরণ করা হয়।

আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আকাশে পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ, সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৫   ৩৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ