ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ময়মনসিংহ: তারাকান্দায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। পরবর্তীতে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নিয়েছেন গৃহিত কর্মসূচি,বুধবার সকাল ৮ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা প্রদান এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

উক্ত কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরাইরা,উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা অভিজিৎ লোহা,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মচারীগণ। এছাড়াও জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত, সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ,গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:২২   ৩৩১ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ