ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর: নাজিরপুরে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে উদেশ্যমূলকভাবে মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ইউপির চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুল ও ওই ইউপির সদস্যরা (মেম্বার) সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল। তিনি অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তার লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানী করতে চেষ্টা করছেন। তাই সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে একটি মানববন্ধন করেন।

অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে চেয়াম্যানের পক্ষে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ২ নারী ইউপি সদস্য ও ৭ সাধারন ইউপি সদস্য। এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা দাবী করেন, সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল, সরকারী ব্রীজের মালামাল আত্মসৎ সহ আনিত বিভিন্ন অভিযোগ সম্পূর্ন মিথ্যা। পরাজিত আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ষড়যন্ত্রে তার লোকজন ওই মানববন্ধন করেন বলে দাবী তার।

উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুল ওই ইউনিয়ন আওয়ামীলীগের বহি:স্কৃত সাবেক সাধারন সম্পাদক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:০৭   ৩৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ