ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্বাধীনতার সুফল নষ্ট হতে দেয়া যাবে না

স্বাধীনতার সুফল নষ্ট হতে দেয়া যাবে না


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

স্বাধীনতার সুফল নষ্ট হতে দেয়া যাবে না

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্বাধীনতার সুফল কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের মাধ্যমে দেশের শান্তি-শৃংঙ্খলা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক, এটা কোন বিবেকবান মানুষই চায় না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনভাবেই প্রিভিলাইজড পাবে না। এরপরও যারা আওয়ামীলীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তারা আর কিছু হেক না হোক দেশপ্রেমিক না। তারা বাংলাদেশে থাকলেও তাদের নাটাই দিল্লিতে।

আজ ২৬ মার্চ’২৫ বুধবার দুপুর ২ টায় রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত “৭১ থেকে ২৪ অগণিত প্রাণের বিনিময়ে প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব সোলাইমান এর সভাপতিত্বে ও সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মুফতী মোঃ মাছউদুর রহমান, মুফতী হাবিবুল্লাহ, আবদুস সালাম, মোঃ ওয়ালিুল্লাহ প্রমুখ।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। ইট’স ওকে। চাইতেই পারে। তার আগে তাদেরকে বিগত ১৬ বছরে যে পরিমাণ অর্থ বিদেশে প্রাচার করেছে, তা ফেরত দিতে হবে, আয়নাঘরের মাধ্যমে জীবন ও সম্পদের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা ফেরত দিতে হবে। ২৪ এর অভ্যুত্থানে যে প্রাণহানি হয়েছে তা ফেরত দিতে হবে। এগুলো যদি ফেরত দিতে না পারে, তাহলে আওয়ামী লীগ বা তাদের দোসররা যেন আওয়ামী পুনর্বাসনের কথা না বলে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৫৫   ৩৩১ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ