ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুর: সালথা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এ্যাড: জয়নুল আবেদীন বকুল মিয়া, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, গণধিকার পরিষদের সালথা উপজেলার আহ্বায়ক ফারুক ফকির, খেলাফতে মজলিস সালথা উপজেলা শাখার আমির মুফতি মফিজুর রহমান, ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি ইমরান হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শ্রেনীর পেশার মানুষসহ সালথা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫০:১২   ৭৬৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ