ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » কয়েদি বেশে দেখা মিললো নিশোর

কয়েদি বেশে দেখা মিললো নিশোর




 কয়েদি বেশে দেখা মিললো নিশোর

এই ঈদে ছোট ও বড় পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো অভিনীত ‘দাগি’ নামক চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে এবার চলচ্চিত্রের প্রচারণায় ‘দাগি’ টিম দেখালেন নতুন কিছু।পুলিশের গাড়িতে নিশোকে নেয়া হচ্ছে রাজধানীর গুলশানে।

গায়ে কয়েদির পোশাক,হাতে হাতকড়া,লম্বা চুল ও দাড়ি।দেখলেই মনে হবে নিশোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে বিষয়টি মোটেও তা নয়।এটি ছিলো প্রচারণার একটি কৌশল।
বৃহস্পতিবার (২৭মার্চ) রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এই সংবাদ সম্মেলনে পুলিশের গাড়িতে কয়েদির বেশে হাজির হন নিশো।

এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যা দিয়ে বলেন, আজ যে পোশাকে হাজির হয়েছি এটা ছিল নিতান্তই ‘দাগি’ সিনেমার প্রচারের জন্য করা। বাইরের দেশগুলোতেও সিনেমায় ভিন্ন প্রচার দেখা যায়। আজকের বিষয়টি অনেকেই ইতিবাকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে নিতে পারেন। এটা নির্ভর করে যারা প্রচার মধ্যমের সঙ্গে জড়িত তাদের ওপর। তারা যেভাবে প্রচার চালাবে মানুষের কাছে সেভাবেই পৌঁছাবে।
নিশো ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক শিহাব শাহীন, প্রধান দুই নাইকা তমা মির্জা ও সুনেহরা বিনতে কামাল,অভিনেত্রী মনিরা মিঠুসহ অন্যান্য কলাকুশলীরা।
এর আগে নিশো তার প্রথম চলচ্চিত্র রায়হান রাফি পরিচালিত ‘সুরঙ্গ ‘এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখে এবং বড় পর্দার অভিনেতা হিসেবে ব্যাপক সাড়া ফেলে।এবার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘দাগি’ দর্শকের মনে ঠিক কতোখানি জায়গা করে নিবে তা এখন দেখার বিষয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৭   ৩৫১১ বার পঠিত  |   







বিনোদন থেকে আরও...


বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি
ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ?
চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার



আর্কাইভ