ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ৪

দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ৪


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


 দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত ৪

পটুয়াখালী: দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। শনিবার,১৩ জুন বিকেলে উপজেলার রণগোপালদী ইউনিয়নের চরঘুনী এলাকার শানু হাওলাদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত রোছান আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪০) এবং একই ইউনিয়নের কলাতলা গ্রামের মৃত শাহজাহান হোসেনের জামাতা মো. ইউসুফ মিয়া (২৮)।
আহতরা হলেন,পূর্ব আলীপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাকিব হোসেন, খলিশাখালী গ্রামের রিপন মৃধার ছেলে মো. আব্দুর রহমান, এবং রণগোপালদী ইউনিয়নের পাতারচর গ্রামের মোস্তফা সরদারের দুই ছেলে মারুফ ও রনি সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, শানু হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপনের কাজ চলছিল। কাজের একপর্যায়ে শ্রমিকরা লোহার পাইপ দাঁড় করানোর সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় শ্রমিকের মধ্যে চারজন ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই বেল্লাল হোসেন ও ইউসুফ মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া স্বর্ণা বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শ্রমিক আব্দুর রহমান জানান, ওই বাড়িতে টিউবওয়েল বসানোর প্রথম দিনের কাজ। লোহার পাইপ স্থাপনের সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এসে আমরা কয়েকজন ছিটকে পড়ি। এরপর কী হয়েছে জানি না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে জানতে পারি বেল্লাল ভাই ও ইউসুফ মারা গেছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৫   ১১৪ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ