ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় আদালতের নির্দেশে দাফনের দীর্ঘ প্রায় তিন মাস পর মনোয়ারা বেগম নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ১৪ জুন (রবিবার) উপজেলার রামকৃষ্ণপুর, নওদাপাড়া, ক্ষেমিরদিয়ার এলাকার কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম মারা যান। সে সময় তাঁর মৃত্যুকে স্বাভাবিক মনে করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। তবে পরবর্তীতে তাঁর মৃত্যু নিয়ে স্বজনদের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়।

মামলার প্রেক্ষিতে আদালতের বিচারক মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভেড়ামারা থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় ওই এলাকায় শত শত উৎসুক জনতা ভিড় জমান।

ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, কবর থেকে লাশ উত্তোলনের পর পরই সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ফরেনসিক ল্যাবের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই মৃত্যুর আসল রহস্য জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪১   ১১২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ