ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

পিরোজপুর: কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কাউখালী বাজার, বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, জনসচেতনতামূলক প্রচারণা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরাজুরী গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন বলেন, পুলিশের এমন অভিযানকে আমরা স্বাগত জানাই। মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে অনেক পরিবার উদ্বিগ্ন থাকে। নিয়মিত অভিযান পরিচালিত হলে অপরাধ কমে আসবে বলে আমরা আশা করি। কচুয়াকাঠি গ্রামের

বাসিন্দা মোঃ সরোয়ার হোসেন ও সালমা বেগম বলেন, সন্ধ্যার পর পুলিশের টহল ও অভিযান বাড়ায় সাধারণ মানুষ নিরাপদ বোধ করছে। বিশেষ করে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।
কাউখালী থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। সন্ধ্যার পরে ছেলেমেয়েরা আড্ডা না দিয়ে পড়ার টেবিলে বসবে এটাই আমাদের কামনা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:০৬   ৬৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ