ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১৩ জুন শনিবার বেলা ২ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার হরিঢালী ইউনিয়নের রহিমপুর আশ্রয়কেন্দ্র সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্র।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল হক খান, আব্দুল গফুর, শংকর বিশ্বাস, বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোড়ল।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আজ আমরা যে গাছটি রোপণ করছি, তা কেবল একটি উদ্ভিদ নয়, বরং আমাদের আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ এবং বিশুদ্ধ অক্সিজেনের গ্যারান্টি। প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগানো। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন আমরা শুধু গাছ লাগিয়েই আমাদের দায়িত্ব শেষ করলে হবে না।
গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সেজন্য নিয়মিত পরিচর্যা করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন সবুজ পৃথিবী গড়ার সামাজিক এই আন্দোলনে তরুণ সমাজ কে এগিয়ে আসতে হবে। নিজেদের গাছ লাগাতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে, তাহলেই সার্থক হবে প্রধানমন্ত্রীর মহতি এই উদ্যোগ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৮:৩৮ ৪ বার পঠিত | ● কপোতাক্ষ ● নদ ● পাইকগাছা ● বৃক্ষরোপণ ● বেড়িবাঁধ
----