ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬


 জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ভোলা:‘বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ’’ শ্লোগানে ভোলা লালমোহনে ভোলার লালমোহনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলা নির্বাহী অফিসার মো. সিফাত বিন সাদেক এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে ৩টি বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও প্রতিটি ইউনিয়নের রোপণ করার জন্য ৩টি করে গাছ বিতরণ ক রা হয়।

বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সকলেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ানুল হক, লালমোহম থানার ওসি তদন্ত মো: মাসুদ হাওলাদার, লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপি’র বিএনপি’র সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৩   ১৪৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ