ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » দূর্গাপুরে ধর্ষণের ঘটনার ধামাচাপা দেয়ার চেষ্টা

দূর্গাপুরে ধর্ষণের ঘটনার ধামাচাপা দেয়ার চেষ্টা


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: রবিবার, ১৪ জুন ২০২৬


দূর্গাপুরে ধর্ষণের ঘটনার ধামাচাপা দেয়ার চেষ্টা

রাজশাহী: দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামে চার বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলেও মামলা নেননি পুলিশ। অজ্ঞাত কারণে ভিকটিম শিশুর পরিবার থানা থেকে বের হবার পর থেকে ভয়ে আর মুখ খুলছেনা।

অন্যদিকে, এই ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার প্রভাবশালী মহল। গ্রাম্য সালিশে ফায়সালা করে দেবার আশ্বাস দিয়ে ভয়ভীতি দেখিয়ে একধরনের কোনঠাসা করে রাখা হয়েছে ভিকটিম শিশুর পরিবারকে। ঘটনাটি দাওকান্দি গ্রাম ছাপিয়ে এখন পুরো জয়নগর ইউনিয়নবাসীর আলোচনার প্রধান খোরাক।

ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত কিশোর। ওই কিশোর এর আগেও ভিকটিম শিশুর বড় বোনের গোসল করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেছিলো বলে সূত্রটি জানায়। অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধেও একই ধরনের স্পর্শকাতর ঘটনার অভিযোগ রয়েছে। সেই ঘটনাও ধামাচাপা পড়ে অজ্ঞাত কারণে। অভিযুক্ত কিশোর ও তার বাবার নৈতিকস্থলনের ঘটনা পুরো গ্রামবাসী জানেন। সম্প্রতি ফের এই ঘটনার পর ক্ষোভে ফূঁসছে গ্রামবাসীরা।
ওইসব ঘটনার আদলেই এই ঘটনাও ধামাচাপা দিতে একটি রাজনৈতিক দলের কয়েকজন স্থানীয় নেতা ব্যপক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। থানায় মামলা না নিয়ে বের করে দেয়া, ভিকটিম শিশুর পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে কোনঠাসা করে রাখা এবং এই ঘটনায় গণমাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রকাশ যাতে না হয় সে জন্য মোটা অংকের চুক্তিও হয়েছে প্রভাবশালী মহলের সাথে। চুক্তির বেশিরভাগ অংশ লেনদেন সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। পুরো বিষয়টি মিটমাট হয়ে গেলে চুক্তির বাঁকী অংশের লেনাদেনা চুকানো হবে বলেও জানা গেছে।

ভিকটিম পরিবারের প্রতিবেশী ও গ্রামবাসীর দাবি- বারবার একই ধরনের ঘটনা ঘটিয়ে কিভাবে পার পায় তারা। এসব কারণে গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বাস করা দিনকে দিন দুর্বিষহ হয়ে পড়ছে। মানুষের নৈতিকস্থলন ও সামাজিক অবক্ষয়ের লাগাম টেনে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানান তারা।

বাংলাদেশ সময়: ২০:২৮:২৬   ৭৩ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ