ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী

ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬


 ছেলের জন্য দোয়া চাইলেন বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও শীর্ষ নায়ক শাকিব খানের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। এবারের জন্মদিনটি বীরের জন্য একটু বেশিই স্পেশাল, কারণ দিনটি পড়েছে পবিত্র ঈদুল ফিতরের দিনে।

বিশেষ এই দিনে ছেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন মা বুবলী। ফেসবুক পেজে  ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দেন বুবলী।

সেখানে তিনি বীরকে ‘বাপজান’ সম্বোধন করে মনের গভীর অনুভূতি প্রকাশ করেন। পোস্টে বুবলী লেখেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান, আল্লাহ সবসময় তোমাকে ওনার রহমতে রাখুক, সুস্থ রাখুক। অনেক ভালো একজন মানুষ হিসেবে বড় হও লক্ষ্মী আব্বা, শুভ জন্মদিন।’

সন্তানের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় বুবলী আরও বলেন, ‘সবাই শেহজাদ খান বীর বাপজানের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রত্যেকের ঈদ কাটুক নিরাপদে, হাসি-আনন্দে পরিবারের সাথে। ঈদ মোবারক।’ বুবলীর এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

নেটিজেনদের অনেকেই বীরকে ‘জুনিয়র কিং খান’ হিসেবে অভিহিত করছেন। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন জুনিয়র কিং খান! সবসময়ই অনেক ভালোবাসা এবং দোয়া রইলো।’ অন্য এক ভক্ত মন্তব্য করেছেন, ‘অনেক ভালোবাসা ও দোয়া বাবা সবসময় তোমার জন্য। বড় হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করো তোমার সুন্দর ভবিষ্যৎ দিয়ে।’

এস/ এন

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫২   ৪৯৪ বার পঠিত  |      







বিনোদন থেকে আরও...


চিত্রনাট্যে ছিল না সেই নগ্ন দৃশ্য, শুটিংয়ে কেঁদেছিলেন সালমা…
কথাগুলো কঠিন শোনাবে, একটু বাজেও শোনাবে, তবুও বলছি: প্রভা
নতুন পরিচয়ে আসছেন জেফার
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা
নেপালে শুটিং করতে গিয়ে হঠাৎ সাপ, অপুর সেই ভয়ংকর অভিজ্ঞতা



আর্কাইভ