ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » ঈদের সকালে টেবিলে রাখুন পানদান সাবুদানার ফ্রুটস ডেজার্ট

ঈদের সকালে টেবিলে রাখুন পানদান সাবুদানার ফ্রুটস ডেজার্ট


লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ মার্চ ২০২৬


 ঈদের সকালে টেবিলে রাখুন পানদান সাবুদানার ফ্রুটস ডেজার্ট

ঈদের সকালটা শুরু হয় মিষ্টি কিছু খেয়ে। এবারের ঈদে বিভিন্ন ধরনের সেমাইয়ের পাশাপাশি টেবিলে রাখতে পারেন পানদান সাবুদানার ফ্রুটস ডেজার্ট। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সীমা পুষ্প

উপকরণ:সাবুদানা আধা কাপ, দুধ ৩ কাপ, চিনি ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো), পানদান ফ্লেভার ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, আপেল আধা কাপ (কিউব করে কাটা), কলা ১টি, আঙুর (সাদা-কালো) আধা কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, কিশমিশ প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি:সাবুদানা ধুয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানিতে সেদ্ধ করুন যতক্ষণ না স্বচ্ছ হয়ে যায়। তারপর পানি ঝরিয়ে ঠান্ডা করুন। দুধ চুলায় দিয়ে একটু জ্বাল দিন। চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। সঙ্গে দিন পানদান ফ্লেভার। সেদ্ধ সাবুদানা দিন। ২-৩ মিনিট জ্বাল দিন। চুলা থেকে নামিয়ে ভ্যানিলা এসেন্স যোগ করুন। সারভিং ডিশে নামিয়ে নিন। তারপর কাটা ফল, কিশমিশ, বাদাম দিন। এক-দুই ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা ঠান্ডা পানদান সাবুদানার ফ্রুটস ডেজার্ট পরিবেশন করুন।

বাংলাদেশ সময়: ২০:১৬:৫৫   ৫১৯ বার পঠিত  |   







অন্যান্য থেকে আরও...


কবিতার পথে তিন দিন
হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার পেলেন ৩ গুণী
অল্প রোদেই মিলতে পারে বড় উপকার
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, ৩ মাসে বেড়েছে ৩ লাখ
হোয়াইটচ্যাপেল বাজার লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ



আর্কাইভ