ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি গ্রেফতার

মধ্যনগরে হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি গ্রেফতার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


মধ্যনগরে হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে হামলা ও হত্যা চেষ্টার একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ ২০২৬) রাতে উপজেলার মধ্যনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাছুম মিয়া নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কামাউড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকারিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক এক সংঘবদ্ধ হামলা, মারধর ও গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে থানায় আনা হয়। গ্রেফতারকৃত আসামিকে রবিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪৩   ৩৫১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ