ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়:ডিসি

বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়:ডিসি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয়:ডিসি

নারায়ণগঞ্জ: বৈষম্য দূরীকরণে আর কাউকে যেন রক্ত দিতে না হয় আজকের দিনে এই আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, ‘আমরা গভীর শ্রদ্ধার সাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে আমরা সবসময় আছি।

তারা যে স্বপ্ন নিয়ে আত্মাহুতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঝরিয়েছেন তা ব্যর্থ হতে দেয়া যাবে না। তাদের স্বপ্নকে লালন করে সমাজ থেকে সকল বৈষম্য দূর করতে হবে। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। যদি তা নিশ্চিত করতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও আড়াইহাজার পৌরসভা যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের ডিসি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাত হোসেন সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক ভিপি কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, আড়াইহাজার পৌরসভার প্রকৌশলী সাফায়েত সাদী, মুজাহিদুল ইসলাম তুষার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১০:৩৭   ৩৫৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ