ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মৎস্য অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

লালমোহনে মৎস্য অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


লালমোহনে মৎস্য অভিযানে ৪০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ভোলা: লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে অন্তত ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল জব্দ করা হয়।
এসব জালের মধ্যে স্থিরকৃত ধরা জাল ও টাইগার জাল রয়েছে। জব্দকৃত এই জালের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জনসম্মুখে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। মাছগুলো হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোর অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ লাখ লাখ টাকার জাল জব্দ করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে আমরা এই জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৫:১৯   ২২৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ