ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ ২০২৫


নবীগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকদল ও উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর শাহজালাল (র:) দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন, অংশগ্রহণ করেন।

উক্ত, দোয়া ও ইফতার মাহফিলে, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক নরুল গনি চৌধুরী সোহেল।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জেলা সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ প্রিন্স, অন্যান্যদের মধ্যে, উপজেলা সেচ্ছাসেবকদল নেতা, আরিফুল হক, নুর উদ্দিন, নয়ন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা রাব্বি আহমেদ চৌধুরী, জুনু আহমেদ, শামীম খান, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, হোসাইন আহমেদ জিহাদ, রুহান আহমেদ, শেখ নাঈম প্রমুখ।

উক্ত, দোয়া ও ইফতার মাহফিলে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত, দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৫:৫৪   ৩৪১ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ